ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

পদ্মা সেতুর ৯২ শতাংশ মূল কাজ শেষ :ওবায়দুল কাদের

ads

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মূল পদ্মা সেতুর ৯২ শতাংশ এবং পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ ৮৪ শতাংশ শেষ হয়েছে। ২০২২ সালের জুনের মধ্যে সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে এটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এ কথা জানান সেতুমন্ত্রী।


ওবায়দুল কাদের বলেন, ‘এ সেতুকে ঘিরে দেশের আগামী দিনের উন্নয়ন আবর্তিত হবে। পদ্মা সেতু নির্মাণ কাজ হলে বাংলাদেশে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।’

এ সময় আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে সেতুমন্ত্রী জানান, তার প্রথম স্বপ্ন সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পথযাত্রায় ভিশন ২০২১, ৪১ ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে উপযুক্ত শক্তি হিসেবে আওয়ামী লীগকে সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠনে পরিণত করা।

ads
ads
ads

Our Facebook Page